,

চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। কক্সবাজার হয়ে মিয়ানমার ও চীন পর্যন্ত এই করিডোর বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। তবে জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

শনিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনের অ্যাকাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনসহ বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে বহুপক্ষীয় পর্যায়েও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করা, যাতে রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে পারেন।

তিন দিনের এ আন্তর্জাতিক অ্যাকাডেমি প্রোগ্রামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে