,

১৭ বছরের আন্দোলনে মাথা নত করিনি: ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও কারাবরণ করেও তারা মাথা নত করেননি। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে এবং এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে অনুষ্ঠিত ‘আলোকিত লালমনিরহাট’ গণজাগরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পুনর্গঠনের যে প্রত্যয় নিয়ে আন্দোলন হয়েছে, তার ধারাবাহিকতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সূচনা হয়েছে। তিনি সমাজে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মির্জা ফখরুল জনগণের প্রতি মাদক, জুয়া ও যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এসব সামাজিক ব্যাধি নির্মূল করা গেলে দেশের উন্নয়নের পথ আরও সুগম হবে। একই সঙ্গে তিনি জানান, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলন সফলতার দিকে এগোচ্ছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুসহ বিভিন্ন কর্মসূচির লক্ষ্য হলো একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি আশা প্রকাশ করেন, লালমনিরহাটে সামাজিক অপরাধ দমনের যে উদ্যোগ শুরু হয়েছে, তা দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেড জাহিদ হাসান, সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, হাসান রাজিব প্রধান, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে তিন মন্ত্রী, সংসদ সদস্য ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে