সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যায় নতুন ইতিহাস গড়েছে। শুক্রবার ডালাসে অনুষ্ঠিত মিসর ও অস্ট্রেলিয়ার ম্যাচে মিসরের রাইটব্যাক মোহামেদ হানির আত্মঘাতী গোলে টুর্নামেন্টে এ ধরনের গোলের সংখ্যা দাঁড়ায় ১৩-তে। পরে মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৪, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ।

এর আগে এক আসরে সর্বাধিক ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড ছিল ২০১৮ বিশ্বকাপে। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় এই রেকর্ড আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপে বিভিন্ন আসরে আত্মঘাতী গোলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে হয়েছিল ২টি, ২০১৮ সালে ১২টি, ২০১৪ সালে ৪টি, ২০১০ সালে ২টি, ২০০৬ সালে ৪টি, ২০০২ সালে ২টি, ১৯৯৮ সালে ৫টি এবং ১৯৯৪ সালে ১টি আত্মঘাতী গোল।

এর আগে ১৯৯০ ও ১৯৬২ বিশ্বকাপে কোনো আত্মঘাতী গোল হয়নি। ১৯৮৬ সালে হয়েছিল ২টি, ১৯৮২ সালে ১টি, ১৯৭৮ ও ১৯৭৪ সালে ২টি করে, ১৯৭০ সালে ১টি এবং ১৯৬৬ সালে ২টি আত্মঘাতী গোল হয়।

আরও পেছনে গেলে দেখা যায়, ১৯৫৪ বিশ্বকাপে ছিল ৪টি আত্মঘাতী গোল, ১৯৫০ সালে কোনোটি হয়নি, ১৯৩৮ সালে হয়েছিল ২টি, ১৯৩৪ সালে কোনো আত্মঘাতী গোল হয়নি এবং প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে নিবন্ধিত হয়েছিল ১টি আত্মঘাতী গোল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা