,

ইউরোপে তীব্র দাবদাহে তিন দেশে ৩৭০০ প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপজুড়ে চলমান নজিরবিহীন তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, এটি প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত তথ্য প্রকাশের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এ তাপপ্রবাহে অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টিফানি রিস্ট জানান, দেশটিতে দাবদাহের সময় অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নার্সিং হোম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও মৃত্যুর হার বেড়েছে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ছিলেন ৫৩০ জন। এছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যেও অতিরিক্ত ১৮০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে।

নেদারল্যান্ডসেও তীব্র গরমে অতিরিক্ত প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ৮০ বছরের বেশি বয়সী।

এদিকে এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ফ্রান্সেও জুন মাসের তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড