সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনিকে বিদায় জানাতে তেহরানে জনস্রোত

news-image

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে পুরো শহরে শোকের আবহ নেমে আসে। জাতীয় পতাকা, ব্যানার ও সাদা ফুল হাতে অসংখ্য মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন।

রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় কাচের কফিনে রাখা খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হলে সেখানে মানুষের ঢল নামে। প্রচণ্ড গরম উপেক্ষা করে অনেককে কান্নায় ভেঙে পড়তে, বুকে আঘাত করে শোক প্রকাশ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায়। নারীদের বিলাপেও পুরো এলাকায় শোকের পরিবেশ আরও গভীর হয়ে ওঠে।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, জানাজায় অংশ নেওয়া অনেকেই ‘প্রতিশোধ’ স্লোগান দেন। তাদের দাবি, খামেনির মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রয়টার্সের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, যান চলাচল বন্ধ থাকা সড়কে হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অনেক নারী সাদা ফুল হাতে ছিলেন, আর বিভিন্ন ব্যানার ও বিলবোর্ডে খামেনির ছবি প্রদর্শন করা হয়।

তীব্র গরমে অংশগ্রহণকারীদের স্বস্তি দিতে আয়োজকরা বিভিন্ন স্থানে পানি ছিটানোর ব্যবস্থা করেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন তেহরানের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা ছিল। শোক প্রকাশের অংশ হিসেবে অধিকাংশ মানুষ কালো পোশাক পরেই অনুষ্ঠানে যোগ দেন।

২৭ বছর বয়সী হানানেহ মুসাভি বলেন, প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসেছেন তিনি এবং এমন একটি দিন দেখতে হবে, তা কখনো কল্পনাও করেননি।

অন্যদিকে তাবরিজ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা আলী কাজেমি বলেন, এই জানাজায় অংশ নিয়ে তারা দেশ ও ধর্মের প্রতি নিজেদের ঐক্য ও অঙ্গীকারের বার্তা দিতে চেয়েছেন।

ইরানের ইতিহাসের অন্যতম বড় এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পাশাপাশি বিদেশি প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক গুরুত্ব পেয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা