মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে টুর্নামেন্টের ড্র হওয়ার সময় এমন প্রতিপক্ষ নিয়ে ভাবেনি লিওনেল স্কালোনির দল। বরং নকআউট পর্বে স্পেন কিংবা উরুগুয়ের মতো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হবে বলেই ধারণা করেছিল আর্জেন্টাইন ফুটবলাররা।

ড্র অনুযায়ী ‘এইচ’ গ্রুপে কেপ ভার্দের সঙ্গে ছিল স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব। তাই অনেকের মতো আর্জেন্টিনাও ধরে নিয়েছিল, গ্রুপ থেকে স্পেন বা উরুগুয়েই এগিয়ে আসবে। কিন্তু সব হিসাব পাল্টে দিয়েছে তিন ম্যাচেই ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করা কেপ ভার্দে।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল বলেন, কেপ ভার্দেকে শুরুতে প্রতিপক্ষ হিসেবে ভাবেননি তারা। তবে এখন দলটিকে মোটেও হালকাভাবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ‘যখন ড্র হলো, তখন আমরা ভেবেছিলাম শেষ ৩২-এ হয়তো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের (স্পেন বা উরুগুয়ে) মুখোমুখি হতে হবে, যাদের দলে ইউরোপের বড় লিগে খেলা অনেক ফুটবলার আছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।’

ডি পল বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা গ্রুপ পর্বে নিজেদের প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে দারুণ খেলেছে। তাই আমাদের খুব দায়িত্বশীল থাকতে হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।’

স্কালোনির অধীনে দীর্ঘদিন খেলা এই মিডফিল্ডার মনে করেন, নকআউট পর্বের ম্যাচের চাপ সবসময়ই আলাদা। তবে বড় ম্যাচের অভিজ্ঞতা থাকায় সেই চাপ সামলে খেলতে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। তবে প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্দেকে ছোট দল হিসেবেও ভাবতে চায় না তারা।

ডি পল আরও বলেন, ‘নকআউটের প্রতিটি ম্যাচই ভিন্ন। এই পর্যায়ের আবেগ অনেক বেশি তীব্র। অভিজ্ঞতা থেকে আমরা জানি, কীভাবে এসব পরিস্থিতি সামলাতে হয়। তবে আবেগকে সম্মান করতেই হবে, কারণ এমন ম্যাচে সেটাই সবচেয়ে বড় পরীক্ষা।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের