,

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সারা দেশের সঙ্গে একযোগে ভার্চুয়ালি নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমাদ চৌধুরী ও বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আইয়ুম খান, বিএনপি নেত্রী লুৎফুন নাহার রীনা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী এবং বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্যকর্ম ও সংগীত বাঙালির চেতনা, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে আজও অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কসবা শাখা ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে