,

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

news-image

অনলাইন ডেস্ক : মুনাফাহীন ব্যবসাকে একটি মহৎ কিন্তু কঠিন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার (১ জুলাই) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সামাজিক ব্যবসা বিষয়ক এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জনই প্রধান লক্ষ্য হলেও সামাজিক ব্যবসা সেই ধারণাকে উল্টে দেয়, যেখানে লভ্যাংশ নয় বরং সমাজকল্যাণই মূল উদ্দেশ্য।

মঈন খান প্রশ্ন তোলেন, ‘সামাজিক ব্যবসা’ শব্দবন্ধ নিজেই একটি বৈপরীত্য কি না, কারণ ব্যবসা সাধারণত ব্যক্তিগত মুনাফার সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে অর্জিত উদ্বৃত্ত অর্থ আবার সমাজের কল্যাণে বিনিয়োগ করা হয়, যা প্রচলিত অর্থনৈতিক চিন্তাধারার বাইরে একটি নতুন ধারণা।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অবদান স্মরণ করে তিনি বলেন, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশ্ন করার মানসিকতা গড়ে তুলতে হবে এবং জ্ঞান অর্জনের জন্য কৌতূহলী হতে হবে।

তিনি ২০২৪ সালের গণআন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের সাহসী ভূমিকা পরিবর্তনের একটি বড় অংশ ছিল।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের তরুণ প্রজন্ম সামাজিক ব্যবসার মতো উদ্ভাবনী ধারণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড