,

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা কসবা পৌরসভার। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৪৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার (২৯ জুন) কসবা পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ছামিউল ইসলাম।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো: ছামিউল ইসলাম বলেন, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে নাগরিক সেবার মানোন্নয়ন, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদার করা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে কসবাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলা। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করেই এই বাজেট বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন বাজেটের বড় অংশ পৌর এলাকার সড়ক উন্নয়ন, খাল খনন, পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করা। সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে পৌরবাসীর প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান ভূইয়া, সমাজকল্যাণ কর্মকর্তা মো: আলমগীর হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো: আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, বিএনপি নেত্রী লুৎফুন নাহার রীনা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ চৌধুরী, যুবদলের সদস্য সচিব মো: জিয়াউল হুদা শিপন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী প্রমুখ।

এছাড়াও পৌরসভার সহকারী প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: সাইফ উদ্দিন হেলাল, প্রধান সহকারী কাজী আনিসুর রহমান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল করিম, কর আদায়কারী মো: মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ঘোষিত এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবার পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে