,

যুবদল কমিটি নিয়ে বঞ্চিতদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে পদবঞ্চিত নেতারা অভিযোগ তুলবেন যে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় বা অপরিচিত অনেককে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলেও তারা দাবি করবেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন জানাবেন এবং একটি স্মারকলিপি পৌঁছে দেওয়ার অনুরোধ করবেন।

নেতারা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে বলবেন, বিতর্কিত ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে মাঠে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

বৈঠকে যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান