,

১০ জুলাই ঢামেকে যাবেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সফরে থাকবেন। তার আশা, এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ক্যানসার শনাক্ত প্রক্রিয়া আরও নিখুঁত করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত কার্যক্রম চলছে। প্রয়োজন হলে মোবাইল হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন, রিএজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং রোগী বাড়লে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের