,

সারাদেশে শুরু ‘নজরুল বর্ষ’ কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে স্মারক ডাকটিকিট ও ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর লোগো উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরাও অংশ নেন।

বছরব্যাপী এ কর্মসূচির আওতায় সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসব, চিত্রপ্রদর্শনী ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের