,

খামেনির জানাজায় যোগ দিতে ইরানে স্পিকার

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, জানাজায় অংশ নিয়ে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্পিকারকে জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইরানের ইসলামী বিপ্লব-পরবর্তী শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের