,

তারেকের চীন সফর সফল: রাষ্ট্রদূত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে সম্পূর্ণ সফল বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানান, তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে নিয়ে অর্থনৈতিক করিডর গড়ে উঠলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এ প্রকল্পে কাজ করবে। এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, টেকসই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে প্রকল্পটির বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে চীন আগ্রহী।

চীনা রাষ্ট্রদূতের ভাষ্য, অতীতে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হলেও এবার বিষয়টি দুই দেশের সরকারের পর্যায়ে হয়েছে। পাশাপাশি নদী ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতে সহযোগিতার বিষয়ে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক বার্তা এসেছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, সরকার ও রাজনৈতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে, যা পারস্পরিক আস্থা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে চীন সম্মান করে। এছাড়া ব্রিকসে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের