,

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে নগরের মুরাদপুর ফরেস্ট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আজাদের বাড়ি নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।

পুলিশ জানায়, আজাদের এক বন্ধু তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার হাসান মোস্তফা স্বপন জানান, হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের দাবি, পরিত্যক্ত ওই বাড়িতে তারা তিনজন একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন। এ সময় একজন আজাদকে গুলি করে পালিয়ে যায়। তবে তার বক্তব্যে অসঙ্গতি থাকায় ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।

তিনি বলেন, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেখানে কেউ বসবাস করেন না। আমাদের ধারণা, সেখানে নিয়মিত মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক সেবন করে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে নিয়ে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে