,

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আধুনিক যুগে নিরাপত্তার ধারণা মৌলিকভাবে বদলে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত পাহারার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামের মিডিয়া সেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বড় কোনো প্রতিষ্ঠানের জন্য সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটার ও ডেটা হ্যাকারদের হাত থেকে রক্ষা করা এখন বেশি জরুরি। ডিজিটাল যুগে নিরাপত্তার ঝুঁকি মূলত সাইবার জগতে স্থানান্তরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে নিরাপত্তা বলতে মূলত সামরিক ও ভৌত সীমান্ত বোঝানো হলেও এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি জানান, ডিজিটাল কারসাজির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে সহজেই দুর্বল করা সম্ভব।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্যোগকে আধুনিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি দেশের অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি ভালো উদাহরণ হতে পারে।

তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর জোর দিয়ে বলেন, যারা সময়ের সঙ্গে নিজেদের আপডেট করতে পারবে না, তারা পিছিয়ে পড়বে।

অনুষ্ঠানে আনসার বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের