,

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

news-image

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার তালা উপজেলায় পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা, যিনি পেশায় একজন শিক্ষক।

বুধবার সকালে শাহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল সরদার (১৩) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরদার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পরিবার জানায়, সকালে মোটরসাইকেলে করে বাবা ছেলেকে পরীক্ষার জন্য স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুশলের মৃত্যু হয় এবং তার বাবা গুরুতর আহত হন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানান, কুশল পড়াশোনায় ভালো ছিল এবং পরীক্ষার জন্যই সে সকালে স্কুলে যাচ্ছিল। সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আহত অবস্থাতেও বাবা কান্নায় ভেঙে পড়েন।

আহত কানাই লাল সরদারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার ওপর চিকিৎসকরা নজর রাখছেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর