,

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

news-image

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগের দিন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দেশের ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন শিক্ষাব্যবস্থায় শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকেও সমান গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এছাড়া তৃতীয় ভাষা শিক্ষাও পর্যায়ক্রমে চালু করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য। নৈতিক শিক্ষা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উপযোগী দক্ষতা অর্জনের বিষয়গুলোও নতুন শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

মাহদী আমিন জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় অতিবাহিত হওয়ায় বড় ধরনের পাঠ্যক্রম পরিবর্তন এখনই সম্ভব নয়। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরীক্ষাকেন্দ্রে নিরাপদ, স্বাভাবিক ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস, নকল ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত পরীক্ষা নিশ্চিত করা জরুরি।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের