,

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

news-image

অনলাইন ডেস্ক : উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন।

আদালত আগামী ৮ জুলাই কারাগারে থাকা রাশেদ খান মেননের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিধি লঙ্ঘন করে বিশেষ গভর্নিং কমিটি গঠন এবং নিয়োগ বোর্ডে প্রয়োজনীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়। এছাড়া এনটিআরসিএ সনদ ছাড়া প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যুর মতো অনিয়মের অভিযোগ রয়েছে।

দুদকের দাবি, এসব অনিয়মের মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান