,

ছয় মাস পর কমল প্রবাসী আয়

news-image

অনলাইন ডেস্ক : টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুন মাসে দেশে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে। সদ্য শেষ হওয়া মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেখা গেছে, গত বছরের জুন মাসের তুলনায়ও এবার রেমিট্যান্স প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর আগে ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

মাসভিত্তিক হিসাবে ডিসেম্বর মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন, জানুয়ারিতে ৩ দশমিক ১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩ দশমিক ১ বিলিয়ন, মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন, এপ্রিলে ৩ দশমিক ১২ বিলিয়ন এবং মে মাসে ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তবে জুনে তা কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুন মাসে দেশে মোট ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান