,

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

news-image

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ইরানে যাচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। তিনি আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হতে পারেন।

জানা গেছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মো. বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নেবেন। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত তেহরান, কোম, মাশহাদসহ বিভিন্ন স্থানে জানাজা ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

এদিকে ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দলও জানাজা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটি ৩ জুলাই দেশ ত্যাগ করে ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলে আরও রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান। সফরকালে তারা ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানাজা অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি চলছে। তবে খামেনির মৃত্যুর বিষয়টি বিভিন্ন সংবাদ প্রতিবেদনে “প্রয়াত” হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের