,

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই, নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামো নির্ধারণে নীতিমালা লঙ্ঘন, স্বজনপ্রীতি এবং পক্ষপাতের অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

চাকরিচ্যুত কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা কর্মদক্ষতার ঘাটতির অভিযোগ না থাকা সত্ত্বেও কোনো অনুমোদিত পুনর্গঠন পরিকল্পনা ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ পিরিয়ড অনুসরণ না করে এককালীন গ্রস বেতন দিয়ে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় বলেও দাবি তাদের।

অভিযোগে আরও বলা হয়, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কিছু ক্ষেত্রে পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কমিটির অনুমোদন ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তারা। এসব অনিয়ম তদন্তের দাবি জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, দেশের শীর্ষ স্টক এক্সচেঞ্জে এমন অনিয়ম ও অস্বচ্ছতা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এখন জরুরি হয়ে পড়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা দাবি করেন, গত ২৮ জুন তারা বিএসইসি চেয়ারম্যানের কাছে যৌথ আবেদন জমা দেন। সেখানে ডিএসইর পুনর্গঠন-সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত, চাকরিচ্যুতির বৈধতা এবং নিয়োগ–পদোন্নতির নথি তলব করে তদন্তের দাবি জানানো হয়।

অন্যদিকে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও সাম্প্রতিক নিয়োগ ও পদোন্নতি নিয়েও অসন্তোষের কথা জানা গেছে। অভিযোগ রয়েছে, কিছু পদে নিয়োগ ও পদোন্নতিতে অনুমোদিত নীতিমালা অনুসরণ করা হয়নি এবং একাধিক ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

ডিএসইর সাবেক কর্মকর্তারা মনে করছেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং প্রতিষ্ঠানটির সার্বিক করপোরেট গভর্ন্যান্স দুর্বলতার প্রতিফলন। তাদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের পুঁজিবাজারের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে ডিএসইর একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দাবি, নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন এবং প্রভাব খাটানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো স্বাধীন তদন্তের ঘোষণা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের