,

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এসব ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা