,

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

news-image

অনলাইন ডেস্ক : চার দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো। ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে স্বাগতিকরা শেষ আটে ওঠার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার আজতেকা স্টেডিয়ামে বজ্রপাতের কারণে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হলেও তাতে সমর্থকদের উচ্ছ্বাসে কোনো প্রভাব পড়েনি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মেক্সিকো।

প্রথমার্ধে মাত্র নয় মিনিটের ব্যবধানে হুলিয়ান কিনিওনেস ও রাউল হিমেনেস গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় সেই ব্যবধান ধরে রেখেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় স্বাগতিকরা।

এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে একই আজতেকা স্টেডিয়ামে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষবার নকআউট পর্ব পার হয়েছিল মেক্সিকো। ৪০ বছর পর একই মাঠে একই ব্যবধানে জয় পেয়ে সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনল দলটি।

টানা সাতটি বিশ্বকাপে প্রথম নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার নতুন স্বপ্ন দেখছে মেক্সিকো। শেষ আটে ওঠার লক্ষ্যে আগামী রোববার তারা ইংল্যান্ড অথবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে।

নিজেদের মাঠে মেক্সিকোর দুর্দান্ত রেকর্ডও আরও সমৃদ্ধ হয়েছে এই জয়ে। আজতেকা স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ফুটবলে ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুটি হেরেছে তারা, জিতেছে ৭০টি। এছাড়া মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১০টি ম্যাচেই অপরাজিত রয়েছে দলটি।

চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। প্রথম চার ম্যাচে কোনো গোল না খেয়ে জয় পাওয়া বিশ্বকাপ ইতিহাসের মাত্র চতুর্থ দল হিসেবে নাম লিখিয়েছে তারা।

অন্যদিকে, গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে চমক দেখানো ইকুয়েডর নকআউট পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ে নতুন নিয়ম ভঙ্গের অভিযোগে রক্ষণভাগের খেলোয়াড় পিয়েরো হিনকাপিয়ে লাল কার্ড দেখেন। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় ইকুয়েডরকে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে