,

ইরানের অবস্থানকে ‘আলোচনা কৌশল’ বললেন ভ্যান্স

news-image

অনলাইন ডেস্ক : ইরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা অস্বীকার করলেও পর্দার আড়ালে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের এ অবস্থানকে তিনি ‘পারস্যের আলোচনা কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন।

এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে এবং তা অব্যাহত থাকবে। তার ভাষ্য, ইতোমধ্যে হওয়া আলোচনার ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের প্রকাশ্য বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে ভ্যান্স বলেন, একদিকে তারা শান্তি আলোচনা অস্বীকার করছে, অন্যদিকে শান্তিচুক্তি নিয়ে কারিগরি আলোচনার বিষয়টি স্বীকার করছে। তার মতে, এটি এক ধরনের কূটনৈতিক কৌশল, যা সহজে ব্যাখ্যা করা কঠিন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান কাতারের রাজধানী দোহায় বৈঠকের অনুরোধ জানিয়েছে। পরে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার দোহা সফর করেন।

তবে ট্রাম্পের এ দাবি নাকচ করে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের সময়সূচি নেই। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে স্বীকার করেছে তেহরান।

ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটিই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ইতিবাচক হবে। তবে আলোচনা সফল না হলেও ওয়াশিংটনের অবস্থান তেহরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে বলে মন্তব্য করেন তিনি।

ভ্যান্স আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত।

তার মতে, চলমান কারিগরি আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারলে ইরানে দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ তৈরি হতে পারে। যদিও দুই দেশের আনুষ্ঠানিক শান্তি আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্য এখনো পরস্পরবিরোধী। ফলে কূটনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা বজায় থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ