,

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবারের মতো যৌথ বৈঠক করেছে ইরান ও ওমান। বৈঠক শেষে দুই দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, প্রণালির প্রশাসন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমান উপকূলীয় রাষ্ট্র হিসেবে সক্রিয় ভূমিকা রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি নৌপরিষেবার বিপরীতে ফি আদায়ের বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি বলেন, বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের মধ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা শুরু হবে এবং একটি খসড়া চুক্তি প্রণয়নের কাজ শুরু করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলের রুট ও ব্যবস্থাপনা কাঠামো নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও বিভিন্ন পশ্চিমা দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত।

ওমানের অবস্থান নিয়ে কিছু ভিন্নতা থাকলেও দেশটি জানিয়েছে, জাহাজ চলাচলের জন্য কোনো নতুন ‘প্যাসেজ ফি’ আরোপের পরিকল্পনা তাদের নেই এবং তারা জাতিসংঘের সমন্বয়ে একটি নিরাপদ করিডোর ব্যবস্থার বিষয়েও কাজ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র