,

ভাগনের সাজা শুনে আদালতেই মামার মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ভাগনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে মারা গেছেন তার মামা আইয়ুব আলী।

মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়। আদালত আসামি মিঠুনসহ মোট নয়জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় শোনার জন্য মিঠুনের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তার মামা আইয়ুব আলী।

রায় ঘোষণার কিছুক্ষণ পরই আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত আকস্মিক সমস্যার (কার্ডিয়াক অ্যারেস্ট) কারণে তার মৃত্যু হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রায় ঘোষণার পর ভাগনের সঙ্গে কথা বলার সময় আইয়ুব আলী বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজেছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আদালতের নির্দেশে পুলিশ ও আদালতের কর্মচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা প্রতিবেশীরা জানান, আইয়ুব আলী ও তার ভাগনে মিঠুন আজিমপুর এলাকায় সেলুনে কাজ করতেন। ছোটবেলা থেকেই মিঠুনকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছিলেন তার মামা।

এদিকে একই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আট আসামির মধ্যে কয়েকজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে ১ হাজার ৯০০টি ইয়াবাসহ নয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের