,

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে ইনুকে কারাগার থেকে ট্রাইব্যুনালের এজলাসে আনা হয়। এরপর ২১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়। রায়ে তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ এবং মামলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আদালত জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ইনুর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় প্রসিকিউশন ১০ জন সাক্ষী উপস্থাপন করে, আর আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী হাজির করে।

রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশনা, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় উসকানি এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইনুর সম্পৃক্ততার প্রমাণ আদালতের কাছে উপস্থাপিত হয়েছে।

এছাড়া তদন্তে উঠে এসেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, তাদের তালিকা তৈরি, আটক ও নির্যাতনের নির্দেশনা এবং কঠোর দমন-পীড়নের বিভিন্ন পরিকল্পনায় তার সংশ্লিষ্টতার অভিযোগও আদালতে উপস্থাপিত হয়।

মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ। পরে তদন্ত প্রতিবেদন জমা, আনুষ্ঠানিক অভিযোগ, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হয়। বর্তমানে হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের