মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনকে হালকাভাবে না নিতে সতর্ক করলেন দেশম

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার ভাষ্য, সুইডেনকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হবে দুই দল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, সুইডেনের হারানোর কিছু নেই, তাই তারা নির্ভার হয়ে খেলবে। এ কারণেই ফ্রান্সকে পুরো ম্যাচজুড়ে মনোযোগী ও আত্মসংযত থাকতে হবে। গ্রুপ পর্বে ভুলের সুযোগ থাকলেও নকআউট পর্বে এমন সুযোগ আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে যাওয়ায় নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ের ম্যাচে থাকতে পারেননি দেশম। পরে তিনি দলের সঙ্গে বোস্টনে যোগ দেন। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ খেলছে।

গ্রুপ পর্বে শুরুটা খুব একটা স্বস্তিদায়ক না হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করে তারা। ১০ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও রয়েছে ফ্রান্স।

দেশম বলেন, গ্রুপ পর্বের সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে, তবে নকআউট পর্বে প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। তাই আগের পারফরম্যান্স ভুলে আরও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

অন্যদিকে, বাছাইপর্বে নিজেদের গ্রুপে শেষ হলেও উয়েফা নেশন্স লিগের পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে আসে সুইডেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও তিউনিসিয়াকে উড়িয়ে দেওয়া এবং জাপানের বিপক্ষে ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।

সুইডেনের আক্রমণভাগের প্রশংসা করে দেশম বলেন, ভিক্টর গায়োকেরেস, আলেক্সান্দার ইসাক ও এন্থনি এলানগার মতো ফুটবলারদের কারণে দলটি যথেষ্ট শক্তিশালী এবং অ্যাথলেটিক।

দলের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, পেশির চোটে ফরোয়ার্ড মার্কোস থুরামের খেলার সম্ভাবনা কম। মিডফিল্ডার এনগোলো কান্তের খেলাও অনিশ্চিত। তবে পিঠের চোট কাটিয়ে সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবার মূল একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন