,

বাবরি মসজিদ নির্মাতাকে হুমকি শুভেন্দু অধিকারীর

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এজেইউপি প্রধান ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে হুমায়ুন কবীরের দেওয়া বক্তব্য উসকানিমূলক। তিনি দাবি করেন, এসব বক্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক এফআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য আর সহ্য করা হবে না। কঠোর ভাষায় তিনি হুমায়ুন কবীরকে সংযত থাকার আহ্বান জানান এবং সতর্ক করে দেন যে লাগামহীন বক্তব্যের পরিণতি ভোগ করতে হবে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, হুমায়ুন কবীর রাজনৈতিকভাবে নিজের অবস্থান শক্ত করতে এবং আসন্ন নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, প্রশাসন ইতোমধ্যে দুটি পৃথক ঘটনায় মামলা রুজু করেছে।

অন্যদিকে হুমায়ুন কবীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেননি। তার দাবি, তিনি কেবল রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি আরও জানান, তার বক্তব্যের জন্য যদি গ্রেপ্তারও করা হয়, তাতেও তিনি পিছপা হবেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র