,

জাপান ম্যাচে মানসিক লড়াইয়ে নেই আনচেলত্তি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে কোনো ধরনের কথার লড়াই বা মানসিক কৌশলে জড়াতে চান না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার লক্ষ্য শুধুই ম্যাচের প্রস্তুতি এবং প্রতিপক্ষকে যথাযথ গুরুত্ব দেওয়া।

গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে নকআউটে উঠেছে। ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র, তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় এবং সুইডেনের সঙ্গে সমতা করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে জাপান।

সাম্প্রতিক পারফরম্যান্সে জাপানও বেশ আত্মবিশ্বাসী। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। এই সময়ে তারা ইংল্যান্ড ও ব্রাজিলের মতো শক্তিশালী দলকেও হারিয়েছে।

জাপানের তরুণ ফুটবলার কেন্তো শিওগাই সম্প্রতি মন্তব্য করেছিলেন, ব্রাজিল আর আগের মতো অপ্রতিরোধ্য নয়। তবে এ মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, প্রতিপক্ষ কী বলছে, তা নিয়ে তিনি ভাবছেন না। দলের পুরো মনোযোগ ম্যাচের প্রস্তুতি, প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ এবং নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার দিকেই।

তিনি আরও বলেন, অনেক দেশে ম্যাচের আগে মানসিক চাপ তৈরির কৌশল ব্যবহার করা হলেও ব্রাজিল সে পথে হাঁটবে না।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। চোট কাটিয়ে মাঠে নেমে ভালো ছন্দ দেখানোয় সন্তুষ্ট আনচেলত্তি।

নেইমারকে নিয়ে তিনি বলেন, গত সপ্তাহে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাননি, তবুও তিনি এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন।

আনচেলত্তির মতে, নেইমার ১৫ মিনিটের বেশি খেলতে সক্ষম। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা ম্যাচের পরিস্থিতি ও খেলার গতির ওপর নির্ভর করবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে