,

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয়েছে টাইগাররা।

রোববার (২৮ জুন) ৪৭.২ ওভারে বাংলাদেশ ইনিংস শেষ হয়। দলের শুরুটা কিছুটা ধীরগতির হলেও পরে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সফরকারীরা।

ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২ রান করে আউট হয়ে শুরুতেই চাপ তৈরি করেন। আরেক ওপেনার সাদমান ইসলাম ৩৮ বলে ২০ রান করে ফেরেন।

এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংসের গতি ধরে রাখতে পারেননি। মুমিনুল ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোর করেন, শান্ত করেন ১৯ রান।

মুশফিকুর রহিম ৯ রানে ফেরার পর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পরে তাওহীদ হৃদয়, অভিষিক্ত অমিত হাসানসহ নিচের দিকের ব্যাটাররাও ব্যর্থ হন।

শেষ পর্যন্ত মাত্র ২ উইকেটে ১১৩ রান থেকে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে নিয়ামুরি নেন ৪ উইকেট, এছাড়া মুজারাবানি, এনগারাভা ও ইভান্স নেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড