,

বিবাহিত পুরুষদের নিয়ে কঠোর বার্তা প্রভা’র

news-image

অনলাইন ডেস্ক : মেয়েদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক এড়িয়ে চলার পরামর্শ দেন।

প্রভা বলেন, কোনোভাবেই বিবাহিত পুরুষের প্রেমের ফাঁদে না জড়াতে তিনি সবাইকে অনুরোধ করছেন। তার মতে, এমন সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ সময় একই ধরনের অজুহাত শোনা যায়, যেমন সংসারে সমস্যা আছে বা সন্তানের কারণে দায়িত্ব পালন করতে হচ্ছে—যা অনেক সময় বাস্তবতার চেয়ে ‘ম্যানিপুলেশন’ হতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের সম্পর্কে জড়ালে পরবর্তীতে মানসিকভাবে অনুশোচনা ও কষ্ট বাড়তে পারে। তাই শুরু থেকেই সচেতন থাকা জরুরি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রভা জানান, সম্প্রতি তিনি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তার ভাষায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগে বর্তমান সম্পর্কের আইনি প্রক্রিয়া শেষ করেই তারপর নতুন সম্পর্কে ভাবা উচিত।

প্রভার এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে