,

ইসরায়েল-লেবানন চুক্তি মানছে না হিজবুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসরায়েল-লেবানন কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম এ চুক্তিকে দেশের সার্বভৌমত্বের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে শর্ত হিসেবে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, প্রতিরোধ আন্দোলন হিসেবে হিজবুল্লাহ তাদের অবস্থান বজায় রাখবে এবং দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

কাসেম আরও অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে লেবানন সরকার দীর্ঘমেয়াদে ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেওয়ার পথ তৈরি করেছে। তার মতে, বিতর্কিত এলাকাগুলোকে ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখার সুযোগও এতে সৃষ্টি হতে পারে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ করুক বা না করুক, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকতে পারে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত প্রয়োজন বলে দাবি করেন তারা।

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদি অবস্থানের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

চুক্তিতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার অবসান, একে অপরের অস্তিত্বের অধিকার স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা এবং স্থায়ী যোগাযোগ ব্যবস্থার বিষয় উল্লেখ থাকলেও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

চুক্তি স্বাক্ষরের পর বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি ও চলমান বিমান হামলার প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেবাননের সেনাবাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে সহিংসতা প্রতিরোধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ