,

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব দাপটের সঙ্গে শেষ করেছে ফ্রান্স। নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

ম্যাচের ৭, ২০ ও ৩২ মিনিটে তিনটি গোল করেন দেম্বেলে। প্রথম দুটি গোল আসে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে, আর তৃতীয় গোলটি করেন অরেলিয়েঁ চুয়ামেনির বাড়ানো বল কাজে লাগিয়ে।

৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন দেম্বেলে। ১৯৫৪ সালে অস্ট্রিয়ার এরিক প্রবস্ট ২৪ মিনিটে হ্যাটট্রিক করে এখনো দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ধরে রেখেছেন। গত সাত দশকে বিশ্বকাপে এত কম সময়ে আর কোনো ফুটবলার হ্যাটট্রিক করতে পারেননি।

দেম্বেলের এই কীর্তিতে তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ডের গ্যারি লিনেকারের ১৯৮৬ বিশ্বকাপে করা ৩৫ মিনিটের হ্যাটট্রিক। আর ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ৩৮ মিনিটের হ্যাটট্রিক এখন চতুর্থ স্থানে রয়েছে।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করা তৃতীয় ফুটবলারও এখন দেম্বেলে। এর আগে ১৯৫৮ সালে জাস্ট ফঁতে এবং ২০২২ সালের ফাইনালে কিলিয়ান এমবাপ্পে এই কৃতিত্ব দেখিয়েছিলেন। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি ও জোনাথন ডেভিডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ফরাসি এই তারকা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে