,

এক বছরে বদলে যাবে ধানমন্ডি লেক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোর পরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

শনিবার হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হয়েছে। একই সঙ্গে হাতিরঝিলের পরিবেশ উন্নয়নেও গত এক মাস ধরে কাজ চলছে এবং সেই কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, হাতিরঝিলকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করতে নতুন আলোকসজ্জা, লেকের দুই পাশ সৌন্দর্যবর্ধন এবং সন্ধ্যার পর হকারমুক্ত রাখতে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, বিভিন্ন বাসাবাড়ি, রেস্টুরেন্ট ও আবাসিক এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনক। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রতি শনিবার উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সরকারের লক্ষ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো গড়ে তোলা নয়, বরং নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড