,

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে বড় কোনো চমক না থাকলেও ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস।

দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে আগের সিরিজ মিস করা লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান।

পেস আক্রমণ করা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে রয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

বাংলাদেশ দল-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে