,

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতের আঁধারে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে আলো বন্ধ করে রাতের বেলা তাদের ফেরত নেওয়া হয়।

বুধবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে প্রায় ২১ ঘণ্টা ধরে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছিল বলে জানা যায়।

বিজিবি জানায়, নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি পিলার এলাকার কাছে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

স্থানীয়রা জানান, পরিস্থিতি জানার পর তারা এলাকায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেন। তাদের দাবি, বিজিবির দৃঢ় পাহারার কারণে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্তে টহল জোরদার করা হয়। পরে রাতের দিকে বিএসএফ সীমান্তের আলো বন্ধ করে তাদের ফিরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভোরের পর ওই এলাকায় আর কাউকে দেখা যায়নি এবং বর্তমানে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এর আগে বুধবার ভোর থেকে শুরু হওয়া এই ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে সীমান্ত এলাকায়। তবে শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় বিজিবি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর