,

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

news-image

অনলাইন ডেস্ক : শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা এবিএম সুমনকে। থাইল্যান্ডে চলমান শেষ ধাপের শুটিং চলাকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সাকিব ফাহাদ।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, গল্পের গুরুত্বপূর্ণ একটি মোড়ে হাজির হবেন সুমন, যা সিনেমার কাহিনিতে নতুন মাত্রা যোগ করবে। থাইল্যান্ডে শুটিং হওয়া কয়েকটি অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে অংশ নেন এই অভিনেতা।

সিনেমাটির লুক ও অ্যাকশন দৃশ্যকে আরও বাস্তবধর্মী ও আন্তর্জাতিক মানের করতে মুম্বাই থেকে আনা হয়েছে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে।

তবে নিজের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন এবিএম সুমন। তিনি বলেন, চরিত্রটি আকর্ষণীয় হলেও এটি একটি ক্যামিও রোল, এর বাইরে কিছু জানানো তার পক্ষে সম্ভব নয়।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন সুমন। এরপর তিনি ‘এম আর নাইন’ এবং ‘অন্তর্জাল’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার যুক্ত হলেন শাকিব খানের ‘সোলজার’ প্রজেক্টে।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া এই সিনেমার শুটিং চলতি বছরেও অব্যাহত রয়েছে। একটি মোশন ভিডিওর মাধ্যমে আগেই সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, সম্ভবত অক্টোবর বা ডিসেম্বরে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড