,

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী Habib Wahid-এর জনপ্রিয় গান ‘মহাজাদু’।

ভিডিওটিতে দুই দেশের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের দৃশ্য দেখানো হয়, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-কেও দেখা যায়। পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহৃত হয় হাবিবের এই গানটি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও প্রথমে এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন হাবিব ওয়াহিদ। পরে ভিডিওটি দেখার পর তিনি বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরের ভিডিওতে তার গান ব্যবহার হওয়া তার জন্য আনন্দের এবং একই সঙ্গে অনুপ্রেরণার বিষয়। এ ধরনের কাজে নিজের গান ব্যবহৃত হওয়ায় তিনি গর্ববোধ করছেন বলেও মন্তব্য করেন।

হাবিব আরও জানান, ভিডিও নির্মাণ বা গান ব্যবহারের বিষয়ে তার সঙ্গে আগে থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তবে তার ধারণা, গানটির জনপ্রিয়তা ও উপযোগিতার কারণেই এটি ব্যবহার করা হয়েছে

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে