,

বিশেষ রেকর্ডে মদরিচ

news-image

অনলাইন ডেস্ক : ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফুটবল ইতিহাসের এক বিশেষ মাইলফলকে পৌঁছেছেন। পানামার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে ২০০ বা তার বেশি ম্যাচ খেলা মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে নাম লেখান।

এই তালিকায় সবচেয়ে ওপরে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, যার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২৩০। এরপর আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি (২০১) এবং কুয়েতের বদর আল-মুতাওয়া (২০২)। মদরিচ এখন ২০০ ম্যাচ নিয়ে তাদের কাতারে যুক্ত হলেন।

২০০৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ক্রোয়েশিয়ার জার্সিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন মদরিচ। দেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি গোল করেছেন এই মিডফিল্ড তারকা। তার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া।

পানামার বিপক্ষে ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তে বুদিমির। দ্বিতীয়ার্ধের শুরুতে করা সেই গোলই দলের জন্য মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে।

এর আগে ইংল্যান্ডের কাছে হারের পর ক্রোয়েশিয়ার জন্য এই জয় ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন্য ম্যাচে ঘানার সঙ্গে ইংল্যান্ডের গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনাও বেড়েছে ক্রোয়াটদের।

চলমান বিশ্বকাপটি মদরিচের শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বছর তার বয়স ৪১ বছরে পৌঁছাবে। ফলে বিশ্বকাপ শিরোপা জিততে পারলে সেটি হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় বিদায়।

একই সময়ে ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি রোনালদো ও মেসির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। রোনালদো ইতোমধ্যে জানিয়েছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। আর ২০৩০ সালের বিশ্বকাপে মেসি কিংবা মদরিচকে দেখা যাবে কি না, তা এখনো অনিশ্চিত।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড