,

পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা কিমের

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের পারমাণবিক সক্ষমতা দ্রুত সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক চাপ মোকাবিলায় এ পদক্ষেপ প্রয়োজন।

কিম জানান, উত্তর কোরিয়া অস্বাভাবিক দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করবে। পাশাপাশি যুদ্ধজাহাজে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

তার মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এ কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।

বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়া এমন একটি বিস্তৃত পারমাণবিক অবকাঠামো গড়ে তুলছে, যা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকবে। ফলে সম্ভাব্য কোনো হামলার পরও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করতে দেশটি রেলপথ, সড়কপথ, সাবমেরিন ও ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

তাদের মতে, সাম্প্রতিক ইরান সংকটও উত্তর কোরিয়াকে আরও সতর্ক করেছে। কারণ, পারমাণবিক প্রতিরোধক্ষমতা না থাকলে বড় ধরনের সামরিক হামলার ঝুঁকি বেড়ে যেতে পারে বলে তারা মনে করছে।

উত্তর কোরিয়ার দাবি, তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে এবং ভবিষ্যতেও এই সক্ষমতা আরও সম্প্রসারণ করা হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র