,

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে, যারা গরমে পারিবারিক গাড়ির ভেতরে আটকে মারা যায়।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় বোর্দো অঞ্চলে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে আগের রেকর্ড ভেঙে দিয়েছে। মধ্যাঞ্চলের পোয়তিয়ে শহরে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠে ১৯৪৭ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে।

অতিরিক্ত গরমের কারণে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে। রোববার থেকে সোমবারের মধ্যে অন্তত ১৩ জন পানিতে ডুবে মারা যান। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনেকেই জলাশয়ে নামায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই ও চার বছর বয়সী দুই শিশুকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। বোর্দো অঞ্চলে তাপজনিত অসুস্থতায় ৮০ থেকে ৯৫ বছর বয়সী কয়েকজন প্রবীণের মৃত্যু হয়েছে।

স্পেনের উত্তরাঞ্চলীয় সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যেও আগামী দিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস ইউরোপে প্রবেশ করে এবং বাতাসের গতি কম থাকায় তাপ দীর্ঘ সময় ধরে আটকে থাকছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

ইতালির ১২টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

বেলজিয়ামে প্রাণী আশ্রয়কেন্দ্রগুলোও তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাদে অতিরিক্ত গরমে অনেক পাখি বাসা থেকে পড়ে যাচ্ছে বলে জানিয়েছে একটি পুনর্বাসন কেন্দ্র।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপে তাপমাত্রা বৃদ্ধির হার বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র