,

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কঠোর অবস্থান

news-image

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এই জলপথের ব্যবস্থাপনা আন্তর্জাতিক আইন অনুসারে হলেও কার্যত নিয়ন্ত্রণ থাকবে ইরানের অধীনে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালির বর্তমান অবস্থা পরিবর্তন হবে না এবং এর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা অপরিবর্তিত থাকবে।

এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা, লেবাননের সংঘাত নিরসনে যোগাযোগ কাঠামো গঠনসহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক সমঝোতা হয় বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনা প্রশমনের বিষয়েও আলোচনা হয়।

আলোচনা শেষে গালিবাফ জানান, বৈঠকটি ইতিবাচক ছিল এবং কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তার দাবি অনুযায়ী, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত সম্পদ ছাড় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু অগ্রগতি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনার অংশ হিসেবে ইরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দিতে সম্মত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে বলে জানা যায়।

মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভুল বোঝাবুঝি এড়াতে দুই পক্ষ একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রাজি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ