,

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি জোড়া গোল করলেন তাদের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ছয় ম্যাচেই তিনি দুটি করে গোল করেছেন। তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ২৮ বছর পর বিশ্বমঞ্চে ওঠা নরওয়ে।

এর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ওই আসরে শেষ ষোলোয় (নকআউট পর্ব) ইতালির কাছে হেরে নরওয়ের বিদায় হয়েছিল। আরেকবার বিশ্বকাপে ফিরেই দেশটিকে নকআউটে তুললেন হালান্ড-ওডেগার্ডরা। এরপর চলতি বিশ্বকাপে নিজেদের ভাইকিং নৌকা চালানোর বহুল আলোচিত দৃশ্য মঞ্চায়ন করে নরওয়ের ফুটবলাররা উদযাপনে মেতেছেন।

রীতিমতো উড়ছেন হালান্ড। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৯–এ। ২৫ বছর বয়সী এই তারকা নিজের সর্বশেষ ৬ ম্যাচে দু’বার করে (মোট ১২ গোল) স্কোরশিটে নাম তুলেছেন। এ ছাড়া নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নরওয়ের হয়ে সর্বোচ্চ এই বিশ্বমঞ্চে সর্বাধিক গোলের রেকর্ডটিও এখন হালান্ডের। ২ ম্যাচে করলেন ৪ গোল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে প্রথম লিড নেয় ৪৩ মিনিটে। ইনজুরিতে পড়া সতীর্থের বদলি হিসেবে মাঠে নামা মার্কুস পেডারসেন ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন। এরপর হালান্ড নিজের অবিশ্বাস্য গোলবন্যা অব্যাহত রেখে ৪৮তম ও ৫৮তম মিনিটে গোল করেন, ফলে নরওয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। বিপরীতে ৫৩ মিনিটে সেনেগালকে সমতায় ফেরানো ইসমাইলা সার ৯৩ মিনিটে আরেক গোল করে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।

‘গ্রুপ আই’ থেকে ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপের নকআউটে ওঠা নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপের প্রথম স্থান দখল করতে এবং নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ পাওয়ার আশায় শুক্রবার লড়বে ফ্রান্স ও নরওয়ে। তবে সেনেগাল এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি। সাদিও মানের দল বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল। তৃতীয় স্থানের দল হিসেবে পরের পর্বে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে ইরাকের বিপক্ষে সেনেগালকে (০-২) জয় পেতে হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড