,

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে।

সোমবার প্রকাশিত এক লাইসেন্সে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরানি উৎসের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব লেনদেন আগে নিষিদ্ধ ছিল, সেগুলোর সবই ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম) পর্যন্ত অনুমোদিত থাকবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, চলমান আলোচনায় ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কারণে ওয়াশিংটন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে ‘মুক্ত ও উন্মুক্ত নৌ-চলাচল’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতিও দিয়েছে তেহরান।

স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করা এবং আইএইএ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ইরানের অঙ্গীকারই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার অন্যতম কারণ।

এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বিক্রি এবং পরিবহনের ক্ষেত্রে আগে থেকে কার্যকর থাকা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ লেনদেনগুলো সাময়িকভাবে অনুমোদিত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র