,

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

news-image

বিনোদন ডেস্ক : নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সক্রিয় এই তারকা।

প্রতিনিয়ত নিজের নানা কাজের আপডেট ও ছবি শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। সম্প্রতি নিজের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ।

ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সুনেরাহ আরও লেখেন, ‘তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।’

অভিনেত্রীর এমন ইতিবাচক ও মোটিভেশনাল বার্তা বেশ লুফে নিয়েছেন নেটিজেনরা। পোস্টটির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। সুনেরাহর এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় মানুষের কাছ থেকে চমৎকার একটি অনুপ্রেরণা।’ আরেক অনুরাগী তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড