,

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

news-image

বিনোদন ডেস্ক : চলছে বিশ্বকাপ উন্মাদনা। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের মধ্যে তাই বিরাজ করছে উত্তেজনা আর উচ্ছ্বাস। ব্যতিক্রম নন শোবিজ তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েলও। তারাও প্রিয় দলের ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন বাসার। এআই দিয়ে বানানো ওই ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাসারের সঙ্গে আছেন পায়েল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’

বাসার ও পায়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে সামির ও মেহরীন চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া পেয়েছেন তারা। সে চরিত্রের নামের কথাই তাই উল্লেখ করলেন ফেসবুকে।

বাসার জানান, দুজনেই যেহেতু আর্জেন্টিনার সমর্থক। আবার সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল নাটকে। তাই প্রিয় দলের প্রতি এভাবে সমর্থন জানিয়েছেন তারা। অন্যদিকে কেয়া পায়েল জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক।

এআই দিয়ে বানানো হলেও বাসার-পায়েলের ছবিটি পছন্দ করছেন ভক্তরা। ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে বাসারের পোস্টে, মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে হাজার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে