,

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

জানা গেছে, বর্তমানে তিনি ‘সেভেন ডগস’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এসপোসিতোকে একটি মসজিদে নামাজ আদায় ও শাহাদাহ পাঠ করতে দেখা যায় বলে দাবি করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা বাড়ে।

তবে এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তার ঘনিষ্ঠ কোনো সূত্রও বিষয়টি নিশ্চিত করেনি, ফলে ইসলাম গ্রহণের দাবির সত্যতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, মুসলিম সহকর্মীদের সঙ্গে কাজ ও আরব সংস্কৃতির সংস্পর্শে আসার পর তার ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হতে পারে—তবে এটিও এখন পর্যন্ত অনুমানভিত্তিক।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড