,

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

news-image

অনলাইন ডেস্ক : তীব্র দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সোমবার ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দলীয় সংসদ সদস্যদের আস্থা ও অবস্থান বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

স্টারমার বলেন, তার দল প্রশ্ন তুলেছে আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উপযুক্ত কি না। সেই অবস্থানকে সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করছেন বলে জানান।

তিনি আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি তিনি রাজা চার্লসকে অবহিত করেছেন।

স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল ও দলের অভ্যন্তরীণ অসন্তোষের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে চাপ বাড়ছিল। এ ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র